শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে চাকু মেরে খুন করার চেষ্টা করল স্বামী। আশঙ্কাজনক অবস্থায় আহত স্ত্রী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজা পুর এলাকার লোহাগারা গ্রামে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী গুবি হেমব্রম। ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।
নিজের পছন্দ না থাকলেও বাবা-মায়ের পছন্দ করা পাত্রী মমতা সোরেনকে বিয়ে করেছিল রায়গঞ্জ থানার মহারাজা এলাকার বাসিন্দা গুবি হেমব্রম। সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই বিবাদ লেগে থাকত। গত তিন মাস আগে স্ত্রী মমতা সোরেন তার বাপের বাড়ি চলে যায়। এদিন গুবি হেমব্রম তার শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সাথে কথা বলতে বলতেই তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় মমতা সোরেন কে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী গুবি হেমব্রম পলাতক বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
এবিষয়ে আহত ওই গৃহবধূ মমতা সরেন অভিযোগ করে বলেন, তার স্বামী অন্য মেয়েকে ভালোবাসে, তাই তাকে পছন্দ করত না, যার কারনে এদিন তাকে চাকু মেরে খুন করার চেষ্টা করে তারই স্বামী গুবী হেমব্রম।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/Frq_geC5aL0